ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঢাবির ভর্তি পরীক্ষা হচ্ছে আগের নির্ধারিত তারিখেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত তারিখেই অনুষ্ঠিত হবে। সোমবার (৯ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবেদনের যোগ্যতা ও সময়সীমা

গত ৩১ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও ভর্তি আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর বহাল রাখা হয়েছে। অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

পাঁচ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি 

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখগুলো হলো—

আইবিএ ইউনিট-৫ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট-১২ ডিসেম্বর
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট-১৯ ডিসেম্বর
চারুকলা ইউনিট-২২ ডিসেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট-২৬ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে আবারও বৃদ্ধির মুখ দেখেছে অর্থনীতি

ঢাবির ভর্তি পরীক্ষা হচ্ছে আগের নির্ধারিত তারিখেই

প্রকাশিত : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬