ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মালদ্বীপ প্রেসিডেন্টের শোক ,বাংলাদেশে বিমান দুর্ঘটনায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৪৪৫ বার দেখা হয়েছে

ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ সমবেদনা জানান তিনি।

এতে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

একইসঙ্গে আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারবর্গের প্রতি।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

পাঁচমুখী সার্ক ফোয়ারার সাথে আরও একটি পথ সংযুক্ত হতে যাচ্ছে, যা যানজটের শঙ্কা তৈরি করেছে

মালদ্বীপ প্রেসিডেন্টের শোক ,বাংলাদেশে বিমান দুর্ঘটনায়

প্রকাশিত : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫