ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৯টায় প্রদৃপ্ত প্রকল্প, জাগোনারী এবং কেয়ার বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতা হয়।

​‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে সরকারের ভূমিকাই যথেষ্ট’—এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আয়োজিত বিতর্কে কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল পক্ষে এবং লালুয়া মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অবস্থান নেয়। প্রতিটি দলে চারজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী,এবং উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলুল করিম পাভেল। প্রতিযোগিতায় পক্ষ দলের দলনেতা হিসেবে সালসাবিল রাইয়ান সাইবা এবং বিপক্ষ দলের দলনেতা হিসেবে বায়জিদ ইসলাম নিজ নিজ অবস্থান থেকে যুক্তি উপস্থাপন করেন। দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা তৈরি এবং ঝুঁকি কমাতে রাষ্ট্রীয় উদ্যোগ ও স্থানীয়-বেসরকারি সম্পৃক্ততার নানা দিক উঠে আসে শিক্ষার্থীদের বক্তব্যে।

​আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও যুক্তিবোধ গড়ে তুলতেই মেলার অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬