ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা, দুমকিতে শোডাউন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা এবং আ’লীগের জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা শ্রমিক দল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টায় দুমকি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু জাফর আকন ও সদস্য সচিব মো. ফারুক হোসেন মৃধার নেতৃত্বে শোডাউনটি দুমকি থানা ব্রিজ থেকে চরগরবদি ফেরিঘাট হয়ে পিরতলা বাজার প্রদক্ষিণ শেষে পাগলা গোল চত্বর হয়ে থানা ব্রিজ এলাকায় এসে শেষ হয়।
শোডাউনে নেতাকর্মীরা গত ২১ নভেম্বর ঘোষিত শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এছাড়াও সারাদেশে চলমান আ’লীগের বিভিন্ন জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদেও স্লোগান দেন তাঁরা।

উল্লেখ্য, ৫১ সদস্যের ওই নবগঠিত আহ্বায়ক কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব এবং সাঈদ আল নোমানকে সদস্য করা হয়েছে।

এ সময় শ্রমিক দলের বিভিন্ন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা, দুমকিতে শোডাউন

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা, দুমকিতে শোডাউন

প্রকাশিত : ০৭:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬