ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচমুখী সার্ক ফোয়ারার সাথে আরও একটি পথ সংযুক্ত হতে যাচ্ছে, যা যানজটের শঙ্কা তৈরি করেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

রাজধানীর পান্থকুঞ্জ পার্কের পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ র‍্যাম্প আগামী বছরের মার্চের মধ্যে চালুর পরিকল্পনা করছে প্রকল্প কর্তৃপক্ষ। তবে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্ক ফোয়ারা এলাকায় নতুন এই র‍্যাম্প চালু হলে আশপাশের সড়কে যানজট আরও বাড়ার আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদেরা। তাদের মতে, রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ে আগে থেকেই পাঁচ দিকের যানবাহনের চাপ রয়েছে। নতুন র‍্যাম্প চালু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

নতুন র‍্যাম্পটি চালু হলে ধানমন্ডি, হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার এলাকা থেকে যানবাহন সরাসরি উড়ালসড়কে উঠতে পারবে। তবে এ সুবিধা মূলত উড়ালসড়ক ব্যবহারকারীদের জন্য হলেও নিচের সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক মো. গোলাম মর্তুজা বলেন, আগামী বছরের মার্চের মধ্যে র‍্যাম্পটি চালু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর মাধ্যমে ধানমন্ডি, পান্থপথ, হাতিরপুল, কাঁটাবন ও পলাশী এলাকার যানবাহন সোনারগাঁও ও হাতিরঝিল হয়ে উড়ালসড়কে প্রবেশ করতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, সংসদ ভবনের সামনে যানচলাচল নির্বিঘ্ন করতে তিনমুখী সংযোগস্থল কমিয়ে দুইমুখী করা হয়েছে। অথচ যে মোড়ে আগে থেকেই পাঁচটি দিকের সড়ক এসে মিলেছে, সেখানে আরও একটি র‍্যাম্প যুক্ত করা হলে যানজটের চাপ নিঃসন্দেহে বাড়বে। এতে শুধু উড়ালসড়ক ব্যবহারকারীরা সুবিধা পাবেন। উড়ালসড়কের টোল ও মুনাফা বাড়ানো ছাড়া এই র‍্যাম্পের আর কোনো উদ্দেশ্য থাকবে না। নিচের সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের পুরো নেতিবাচক প্রভাব বহন করতে হবে।

তিনি আরও বলেন, অযৌক্তিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটাই বড় সমস্যা। একটি উড়ালসড়কের উদ্দেশ্য হচ্ছে ঢাকার যানজট এড়িয়ে চলাচল নিশ্চিত করা। অথচ কয়েক কিলোমিটার যাওয়ার পরই সেটি আবার স্থানীয় যানজটের মধ্যে এসে পড়ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান বলেন, এই উড়ালসড়ক মূলত দূরপাল্লার যাত্রীদের সুবিধা দেবে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন, যাঁরা মোট যাত্রীর তুলনায় খুবই কম।

তিনি বলেন, স্বল্প দূরত্বে চলাচলকারী ও স্থানীয় যাত্রীদের জন্য সার্ক ফোয়ারা কার্যত ছয়মুখী সংযোগস্থলে পরিণত হবে। এতে যানজট আরও বাড়বে। এছাড়া প্রকল্পের জন্য পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করা হচ্ছে। একটি পার্ক হারানোও বড় ধরনের ক্ষতি।

জনপ্রিয় সংবাদ

পাঁচমুখী সার্ক ফোয়ারার সাথে আরও একটি পথ সংযুক্ত হতে যাচ্ছে, যা যানজটের শঙ্কা তৈরি করেছে

পাঁচমুখী সার্ক ফোয়ারার সাথে আরও একটি পথ সংযুক্ত হতে যাচ্ছে, যা যানজটের শঙ্কা তৈরি করেছে

প্রকাশিত : ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬