ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনের সময় মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়েছে।
জাটকা নিধন প্রতিরোধে হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আটক ১৯ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
তিনি আরও জানিয়েছেন, সরকারের নির্দেশ শতভাগ সফল করতে এ অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় সংবাদ

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

মেঘনায় আটক ১৯ জেলেকে জরিমানা

প্রকাশিত : ০৮:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬