ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

চলতি মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। তাই ডমেস্টিক থ্রি নামে নতুন একটি টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। বরিশাল এবং ঢাকার দুই স্টেডিয়ামে হবে এই খেলা। ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সেরেছে বিসিবি।

মঙ্গলবার দুপুরে ডমেস্টিক থ্রি-২০২৬ আয়োজনের প্রস্তুতি নিয়ে বিসিবি কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় টুর্নামেন্ট পরিচালনা, প্রচার-প্রচারণা, লজিস্টিকস, নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত থাকা একজন সদস্য জানালেন, উইকেট ভালো করতে জোর তাগিদ দেওয়া হয়েছে। ব্যাটিং বান্ধব উইকেট বানানোর লক্ষ্য বোর্ডের। এখানে বাড়তি নজরও থাকছে বিসিবির। এ ছাড়া দর্শকদের জন্যও সব ধরণের সুযোগ সুবিধাও নিশ্চিত করতে চায় তারা।

জনপ্রিয় সংবাদ

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

বিসিবি ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায়

প্রকাশিত : ১২:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬