ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

( ২৫ নভেম্বর) বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন,- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। পরে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বাগুর, বড়কামতা ও দেবীদ্বার পৌরসভার পুনরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীয়াবাদ গ্রামের আলী আজমের ছেলে আল আমিন (২৪), গুনাইঘর দক্ষিণ গ্রামের রুশমত আলীর ছেলে কামাল হোসেন এবং বারেরা গ্রামের মোহনের ছেলে কামাল ও আবু মিয়ার ছেলে আবুল কালাম।
ভ্রাম্যমাণ আদালত আল আমিনকে ৭ দিন, কামাল হোসেনকে ১ মাস এবং অপর দুইজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬