ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নতুন সূচি নির্ধারণ এসএ গেমসের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস মানেই পেছানোর সংস্কৃতি। কয়েক দফা পেছানোর পর ৩-১১ এপ্রিল পাকিস্তানে এসএ গেমসের সূচি নির্ধারণ হয়েছিল। সেটা পিছিয়ে এখন ১৮-২৭ সেপ্টেম্বরে পুনঃনির্ধারণ হয়েছে।

সৌদি আরবের রিয়াদে এপ্রিলে এশিয়ান মার্শাল আর্ট ইনডোর গেমস অনুষ্ঠিত হবে। সেই গেমসের জন্য পাকিস্তান এসএ গেমসের সময় পিছিয়েছে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে পাকিস্তান। তখনই সেপ্টেম্বরে গেমস আয়োজনের আভাস ছিল। আজ আনুষ্ঠানিকভাবে ১৮-২৭ সেপ্টেম্বর গেমসের সময়সূচি ঘোষণা করেছে। আজ সেই বার্তা পেয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও।

১৮ সেপ্টেম্বর ইসলামাবাদে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২৭ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান হবে আরেক শহর লাহোরে। সময়সূচি, উদ্বোধনী ও সমাপনীর ভেন্যু ছাড়া তেমন কোনো বার্তা দেয়নি পাকিস্তান। ডিসিপ্লিন ভিত্তিক খেলোয়াড়, কোচের নিবন্ধন কার্যক্রম কয়েক মাস পর থেকে শুরু হওয়ার কথা।

বাংলাদেশের ক্রীড়াবিদরা এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সেভাবে পদকের আশা করতে পারেন না। তাই তারা এসএ গেমসের অপেক্ষায় থাকেন তীর্থের কাকের মতো। আন্তর্জাতিক মানদণ্ডে এই গেমস খুবই পেছনের সারিতে। এরপরও এসএ গেমসে স্বর্ণ জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় তারকা কিংবা কিংবদন্তির তকমাও এনে দেয়।

জনপ্রিয় সংবাদ

নতুন সূচি নির্ধারণ এসএ গেমসের

নতুন সূচি নির্ধারণ এসএ গেমসের

প্রকাশিত : ১২:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬