ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গণপিটুনিতে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৭০ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নুর হাসান (৩২) ওরফে বাইন্না নামে এক ডাকাত নিহত হয়েছেন। গত শুক্রবার (১ মে) সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আলী সড়কের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হাসান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার আগে ওই এলাকায় পাহাড়ি অঞ্চলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় নুর হাসানকে আটক করে রোহিঙ্গারা। পরে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নুর হাসানের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

‘সম্পূরক পরীক্ষার’ ফরম পূরণের সুযোগ এইচএসসি ফেল শিক্ষার্থীদের জন্য

গণপিটুনিতে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত নিহত

প্রকাশিত : ০৭:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬