ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাগআচড়া-নাভারন-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা—আল জাজিরার প্রতিবেদ

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

প্রকাশিত : ১০:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬