ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সমালোচনা নয়, সমর্থন করুন: নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে সান্তোসের জার্সিগায়ে ইকুয়েডরের ক্লাব মাকারার বিপক্ষে গোল করতে পারেননি নেইমার। তবে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তার করা দুই অ্যাসিস্টেই দুটি গোল পেয়েছে সান্তোস। তাতেই পিছিয়ে পড়েও ২-১ গোল ব্যবধানে জিতেছে তারা।

দুই গোলে অবদান রাখলেও বেশ সমালোচিত হয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। ম্যাচের প্রথমার্ধে একটি ভুল পাস দেন নেইমার। এরপর গ্যালারি থেকে দুয়োও শুনেছেন। এমতাবস্থায় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের বিষয়টি নিয়ে কথা বলেন নেইমার। তিনি বলেন, ‘সেসময় আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। সমর্থকদের কষ্টের বিষয়টি আমি জানি। কিন্তু নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে না এসে বাড়িতে বসে থাকা ভালো।’

তিনি আরও বলেন, ‘তখন আমি সেই সমর্থককে বলেছিলাম সমালোচনা নয়, আমাদের সমর্থন করুন। কেননা খেলা শেষ হতে তখনও ৬০ মিনিট বাকি ছিল। দলকে উৎসাহ দিন।’

জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন; পুলিশ হেফাজতে চালক ও হেলপার

সমালোচনা নয়, সমর্থন করুন: নেইমার

প্রকাশিত : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬