ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী উরুতিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে অনেকের চোখে বৈধ বিজয়ী হিসেবে বিবেচিত সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাসন কাটিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। স্পেনে নির্বাসিত সাবেক এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বৃহস্পতিবার নিজ দেশের ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উরুতিয়ার এই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক বছর পর দেশটিতে রাজনৈতিক পটপরিবর্তনের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।

ভেনেজুয়েলা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি অনুগত রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং ওয়াশিংটন দেশটির তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে অর্থ উপার্জন করছে। দেশটিতে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে কর্তৃত্ববাদী বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে জয়ের দাবি করার পর গ্রেপ্তারের হুমকির মুখে ওই বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছিলেন গঞ্জালেজ উরুতিয়া।

বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষিত হওয়ার পর শেষ মুহূর্তে ব্যালটে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন বর্তমানে স্পেনে নির্বাসিত দেশটির এই রাজনীতিক।

নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো এক মাস আগে নির্বাসন থেকে ভেনেজুয়েলায় ফিরেছেন। এখন কয়েক দশকের কট্টর সমাজতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরদার হওয়ায় গঞ্জালেজ উরুতিয়াও তার সঙ্গে যোগ দিচ্ছেন।

পশ্চিম ভেনেজুয়েলায় আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বড় ধরনের এক ধর্মীয় আয়োজনের দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গঞ্জালেজ উরুতিয়া লিখেছেন, ‘শিগগিরই আমি আমাদের রক্ষাকর্তা সেইন্ট ভার্জিন অব কোরোমোটোর তীর্থযাত্রায় যোগ দিতে ভেনেজুয়েলায় থাকব।’ ওই সমাবেশে মাচাদোর অংশ নেওয়ার কথা রয়েছে।

৭৭ বছর বয়সী দীর্ঘদিনের এই সাবেক কূটনীতিক বলেন, ‘‌‘বাড়ি থেকে এত দীর্ঘ সময় দূরে থাকার পর আবার আপনাদের সঙ্গে থাকব; এ কথা ভেবে আমি আবেগাপ্লুত।’’

গত অক্টোবরে পানামায় নির্বাসন থেকে ফেরার পর বুধবার কারাকাসের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাচাদো প্রথম বড় কোনো অনুষ্ঠানে ভাষণ দেওয়ার এক দিন পরই গঞ্জালেজ উরুতিয়ার দেশে ফেরার এই ঘোষণা এল।

বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পান মাচাদো এবং সেখানে তিনি ‘প্রতিহিংসাহীন’ এক গণতান্ত্রিক উত্তরণের অঙ্গীকার করেন। পাশাপাশি সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে স্থানীয় বিভিন্ন কমিটির সঙ্গে বড় জাতীয় বিতর্ক আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনের পর বিরোধীরা অধিকাংশ ভোটকেন্দ্রের ফলাফলের হিসাব প্রকাশ করেছিল; যেখানে গঞ্জালেজ উরুতিয়ার বিপুল বিজয়ের চিত্র উঠে আসে। কিন্তু মাদুরোর ক্ষমতাসীন সমাজতন্ত্রীদের নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচন পরিষদ বর্তমান প্রেসিডেন্টকে বিজয়ী ঘোষণা করে। রাশিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশ কেবল মাদুরোর সেই বিজয়কে স্বীকৃতি দিয়েছিল।

পরে গত জানুয়ারিতে কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত ও বন্দী হন। যুক্তরাষ্ট্র এর আগে গঞ্জালেজ উরুতিয়াকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও মাদুরোর পতনের পর ওয়াশিংটন এই সমাজতান্ত্রিক লৌহমানবের সাবেক উপপ্রধান দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণে সমর্থন দেয়।

ওয়াশিংটনের নির্বাচিত একটি বিরোধী অংশের সঙ্গে সরকারের রাজনৈতিক উত্তরণ সংক্রান্ত আলোচনা থেকে মাচাদোকে বাদ রাখা হয়েছে। তবে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তিনিই ক্ষমতায় আসার দৌড়ে থাকবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: এএফপি।

জনপ্রিয় সংবাদ

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী উরুতিয়া

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী উরুতিয়া

প্রকাশিত : ০২:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬