ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় বিমান বিধ্বস্ত আধুনিক হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের আমির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩৬৩ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অন্যদিকে দলটির আমির ডা. শফিকুর রহমান বিকেলে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় জামায়াত আমির বলেন, দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাতবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত সবার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

বোদায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও টসলাইট বিতরণ

উত্তরায় বিমান বিধ্বস্ত আধুনিক হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের আমির

প্রকাশিত : ০৭:১২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫