ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চট্টগ্রামের অক্সিজেনের ভাঙা সেতু পুনর্নির্মাণ করবে চসিক : মেয়র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় শীতল ঝরনাখালের ওপর অবস্থিত পুরনো সেতুটি ধসে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি সেতুটি পুনর্নির্মাণের ঘোষণা দেন।

পরিদর্শনকালে মেয়র জানান, এই সেতুটি প্রায় ৫০ বছর পুরোনো। আমরা বর্ষার পরে এই প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা করেছিলাম। প্রকল্পটির ব্যয় হতে পারে আট থেকে নয় কোটি টাকা। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করব।

তিনি বলেন, এটি এক বছরের মধ্যে নির্মাণ করা হবে। পুরনো সেতুটির জায়গায় ২০ ফুট প্রশস্ত ব্রিজের পরিবর্তে ৬০ ফুট প্রশস্ত একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে ভারী যানবাহনের চাপেও সেটি ক্ষতিগ্রস্ত না হয়।

এসময় মেয়র জনগণকে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছি ভারী যান চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করতে। ডিসি ট্রাফিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যেই নাসিরাবাদ হয়ে একটি অল্টারনেটিভ রোড প্রস্তুত করেছেন, যেখানে ভারী যানবাহনগুলো চলবে। অক্সিজেন এলাকা দিয়ে শুধুমাত্র হালকা যান চলাচল করবে।পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা

চট্টগ্রামের অক্সিজেনের ভাঙা সেতু পুনর্নির্মাণ করবে চসিক : মেয়র

প্রকাশিত : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫