ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ফেনীর পরশুরাম সীমান্ত ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

নুরুল ইসলামের বাড়ি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামে। তার বাবার নাম সুলতান আহাম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটক ব্যক্তির শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে ফেরত দিয়েছে। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন এই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।

দেশবাসীকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ফেনীর পরশুরাম সীমান্ত ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত : ০৯:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫