ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এসওয়াই ইউসুফ রামাদান। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।

মঙ্গলবার (১২ আগস্ট)  দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান বিচারপতি বিগত এক বছরে বাংলাদেশের বিচারবিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন। বিশেষ করে একটি স্বাধীন ও শক্তিশালী বিচারবিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি পরিকল্পনাগুলো আলোচনা করেন। এছাড়া, প্রধান বিচারপতি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন আছে মর্মে ব্যক্ত করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের বিচারবিভাগের উন্নয়নে  প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে,  প্রধান বিচারপতি কর্তৃক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা প্রদান, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান তার দেশের প্রতি বাংলাদেশের জনগণের একচ্ছত্র সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবাসীকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করলেন

প্রকাশিত : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫