ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সকলে মিলে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩৫০ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, আমরা যেন সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাগুরায় জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা যেন সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করছি।

তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আপনারা সকাল সকাল ভালবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন। তিনি কোরআনের পতাকাতলে সকলকে আসার জন্য আহ্বান জানান।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন। এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হয়।

পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

সকলে মিলে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

প্রকাশিত : ০৪:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫