ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার দীঘিতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা । এই প্রতিযোগীতা দেখতে দীঘির চার পাড়ে দর্শকদের ঢল নামে। প্রতিযোগীতায় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৬টি নৌকা অংশ গ্রহন করেন। এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রায়ন প্রকল্পের দীঘিতে জেলার পাশর্^বর্তী উপজেলা থেকে নৌকা বাইচ দেখতে মানুষের আগমন ঘটে। এদিন শুরুতেই সাতার প্রতিযোগীতা, হাঁস ধরা, নৌকা বাইচ ও বিকাল ৪টায় লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র স্থানীয় সদস্য মো. আজাহার সিকদার’র সভাপতিত্বে এবং আব্দুর রশিদ তালুকদার কলেজ  ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বশার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জিয়া তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান, স্থানীয় জনপ্রতিনিধি-গন্যমান্যব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ অন্যন্যরা।
তারা বলেন, নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ বছর পরে আমরা এখানে নৌকা বাইচ, সাতার, হাঁস ধরা ও লাঠি খেল দেখতে আসছি। আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি। আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে।
উৎসব মুখর এই প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি-দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

পটুয়াখালীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫