ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে তরুণরা।

বুধবার (২২ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনের দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্রোগ্রামে এ দাবি তোলেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সদস্যরা।

বক্তব্যে তারা বলেন, সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে নিরাপদ সড়ক সংক্রান্ত আইন প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়ন করতে হবে। এ বছরে মরোক্কতে অনুষ্ঠিত গ্লোবাল মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকার সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ২০২৬ সালের মধ্যে গতিসীমা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা ও মানসম্মত হেলমেট ব্যবহার সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে স্কাউটস পিএল কোর্স পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি

প্রকাশিত : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫