ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুবদলের অনুষ্ঠানে অংশ নিতে এসে বিএনপি কর্মীর মৃত্যু শেরপুরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

শেরপুরের নকলা উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের কাচারী মসজিদের সামনে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। বাদশা মিয়া মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা বোধ করলে তিনি মাঠ থেকে বের হয়ে কাচারী মসজিদের সামনে এসে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুঝাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশসহ দলের অন্যান্য নেতারা।

তারা বলেন, বাদশা মিয়া ছিলেন দলের নিবেদিতপ্রাণ মাঠের কর্মী। রাজনীতির প্রতি তার অঙ্গীকার ছিল প্রশ্নাতীত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

যুবদলের অনুষ্ঠানে অংশ নিতে এসে বিএনপি কর্মীর মৃত্যু শেরপুরে

প্রকাশিত : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫