ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে শহীদ জিয়াউর রহমান হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪১তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহান ইসরাক খান সুপ্তকে দুই সেমিস্টারের জন্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের মো. নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য এবং কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে র‌্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তদন্ত কমিটির এক সদস্য জানান, প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫