ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পুঁজিবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে চায় লিও আইসিটি ক্যাবলস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

দেশের পুঁজিবাজারে শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি লিও আইসিটি ক্যাবলস পিএলসি। কোম্পানিটি প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসি ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, লিও আইসিটি ক্যাবলস নতুন শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭ কোটি টাকা উত্তোলন করতে বিএসইসির কাছে আবেদন করেছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন আবেদন জমা দেওয়া হয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

জানা গেছে, পুঁজিবাজার থেকে কিউআইও প্রস্তাবের মাধ্যমে ১০ টাকা মূল্যের ৭০ লাখ শেয়ার ছেড়ে ৭ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থে কোম্পানিটি তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও মূলধন ব্যবস্থাপনার কাছে ব্যয় করবে। এছাড়া উত্তোলিত অর্থের একটি অংশ কিউআইওর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে ব্যয় করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে লিও আইসিটি কেবলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ২ টাকা ৯৪ পয়সা। এর আগের দুই অর্থবছরে যথাক্রমে ১ টাকা ৯৩ পয়সা ও ২ টাকা ৩৪ পয়সা ইপিএস হয়েছিল কোম্পানিটির। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৩১ পয়সা।

২০১৮ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত কোম্পানিটি গত বছরের ২৫ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৩২ কোটি ৫৮ লাখ টাকা।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুঁজিবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে চায় লিও আইসিটি ক্যাবলস

প্রকাশিত : ০৪:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫