ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কৃষক লীগের অর্থ বিষয় সম্পাদক কে আটক করেছে-পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেনকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ১ টার সময় পুলিশ জানায়, ২০ নভেম্বর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী জাকির হোসেনকে তার নিজ বাড়ী হতে আটক করা হয়।

আটক আসামী শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক বলে জানা যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীকে অদ্য ২১/১১/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

জামান টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৫৮ ভোট পেয়ে জয়ী মোঃ লুৎফর রহমান

শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কৃষক লীগের অর্থ বিষয় সম্পাদক কে আটক করেছে-পুলিশ

প্রকাশিত : ০৭:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬