ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে অস্ত্র গোলাবারুদসহ আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩২৮ বার দেখা হয়েছে

চট্টগ্রাম (রাউজান) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় দুজনকে আটকও করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে এই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়।

র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধার অভিযান এখনো চলমান। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের বিষয়টি জানার পর র‌্যাব অভিযানে নামে। অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

অভিযান শেষে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাউজানে অস্ত্র গোলাবারুদসহ আটক ২

প্রকাশিত : ০৪:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫