ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও শারীরিক শিক্ষা বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মো. আবু ইউসুফ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এই ধরনের আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।”

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ ঘটানো—আর সেই লক্ষ্য পূরণে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অপরিহার্য অংশ।

তিনি আরও বলেন, “আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনুক।”

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় কৃষি অনুষদ ও সিএসই অনুষদ।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

প্রকাশিত : ০৬:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫