ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আগামী দুই সপ্তাহের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিত করেছে আদালত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হয়।আগামী শনিবার চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।

২০১৩ সালে সর্বশেষ চেম্বারে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের একজন আইনজীবী।

চট্টগ্রাম চেম্বারের ট্রেড ও টাউন গ্রুপের অকার্যকর সদস্যের নির্বাচনে অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। আদালতেও এ বিষয়ে রিট করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের সদস্যদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন টাউন অ্যাসোসিয়েশন ও ৩ জন ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুই সহসভাপতি। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার পরিচালক হওয়ার পথে ছিলেন তিনজন করে মোট ছয়জন, তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

২০১৩ সালে সর্বশেষ চট্টগ্রাম চেম্বারে ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী দুই সপ্তাহের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিত করেছে আদালত

প্রকাশিত : ১০:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫