ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিএফটিআই ও আইটিডির ম‌ধ্যে সম‌ঝোতা স্মারক সই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) মধ্যে এক‌টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৩০ অক্টোবর) সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হ‌য়। বিএফটিআই বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাইয়াজ মুরশিদ কাজী এবং আইটিডির পক্ষে স্বাক্ষর করেন আইটিডির নির্বাহী পরিচালক মি. সুপাকিত চারনকুল।

অনুষ্ঠানে ঢাকার থাই দূতাবাসের ডিপুটি চিফ অফ মিশন মিজ্ সুপাওয়াদি এবং বিএফটিআই-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাইফ উদ্দিন আহম্মদ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষ বাণিজ্য ও উন্নয়ন খাতে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। উভয় প্রতিষ্ঠানই যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং অ্যাকাডেমিক ও নীতিগত জ্ঞান বিনিময়ে উদ্যোগ নেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন– দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর সারোয়ার আহমেদ সালেহীন এবং প্রথম সচিব (রাজনৈতিক) মো. সামাউন খালিদ।

উ‌ল্লেখ‌্য, বিএফটিআই, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি গবেষণাভিত্তিক থিঙ্ক ট্যাংক, যা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও সক্ষম করে তুলতে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা প্রদান করে আসছে।

অন‌্যদিকে আইটিডি থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি গবেষণাভিত্তিক থিঙ্ক ট্যাংক– যা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে জজ, মৃত্যুকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করলেন কালকিনির তাইজুল

বিএফটিআই ও আইটিডির ম‌ধ্যে সম‌ঝোতা স্মারক সই

প্রকাশিত : ০৮:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫