ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সবজির বাজারে শীতের আগমনী বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩১৭ বার দেখা হয়েছে

বিগত চার মাসের বেশি সময় ধরে দামের উচ্চগতি থাকা সবজির দাম কমে আসতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ শুরু হয়েছে। দরজায় কড়া নাড়া শীত আসলে সবজির দাম আরও কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়– বাজারে সবজির দাম কমে আসার পাশাপাশি, প্রচুর পরিমাণে সরবরাহ হয়েছে বিভিন্ন রকমের সবজির।

আজকের বাজারে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, প্রতি কেজি বরবটি ৬০ টাকায়, প্রতি কেজি করলা ৬০ টাকায়, প্রতি কেজি শসা ৫০ টাকায়, গাজর (দেশি) প্রতি কেজি ৮০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়, টমেটো প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা প্রতি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, কাঁচা কলা (প্রতি হালি) ৪০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা।

রাজধানী রামপুরা বাজারের সবজি বিক্রেতা আজিজুল হক বলেন, আজ বাজারে সবজির দাম তুলনামূলক কম যাচ্ছে। সবজির দাম কম হওয়ায় বিক্রিও বেড়েছে আগের তুলনায়। বর্তমানে বেগুন, টমেটো সহ দুই একটি সবজি ছাড়া বাকিগুলো ৪০ থেকে ৬০ টাকার ঘরে দাম। শীতের সবজির দাম বাজারে কম থাকে, কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শীত পড়তে শুরু করবে। আসন্ন শীতের প্রভাব পড়তে শুরু করেছে সবজির বাজারে, তাই সবজির দাম কমে আসতে শুরু করেছে। শীত পড়লে সবজির দাম আরো কমে আসবে।

মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে জজ, মৃত্যুকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করলেন কালকিনির তাইজুল

সবজির বাজারে শীতের আগমনী বার্তা

প্রকাশিত : ০৭:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫