ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঢাকার পুঁজিবাজারে আজ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

দেশের প্রধান পঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। তবে ঢাকার এই পুঁজিবাজারে আজ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। আর ৫৩টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪২ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্ট এবং ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৮ কোটি ০৩ লাখ টাকা। গত ২৫ নভেম্বরের পর বা ১১ কার্যদিবসের মধ্যে আজকের লেনদেন সর্বোচ্চ। গত ২৫ নভেম্বর লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

বামনার খোলপটুয়ায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

ঢাকার পুঁজিবাজারে আজ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রকাশিত : ১০:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫