ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নওগাঁয় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কারারক্ষী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন । আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে ।

মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন । এ সময় তার মোটরসাইকেলটি ঘটনা স্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে । এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় সে ঘটনাস্থলেই নিহত হয় । নিহতের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!

নওগাঁয় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কারারক্ষী নিহত

প্রকাশিত : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫