ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বেনাপোলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে
বেনাপোল-শার্শা প্রতিনিধি : শোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী বিজিবি’র বিশেষ টহল দল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, শাল চাদর, পান মসলা এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১,৪৭,৩৫০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবি’র এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

কেন তুলে রাখা হচ্ছে না আর্জেন্টিনার ‘১০ নম্বর জার্সি’ মেসির অবসরের পরও?

বেনাপোলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত : ১১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫