ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
বেনাপোল-শার্শা প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি।
রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টে ও সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় WINCEREX COUGH SYRUP, শাড়ী, থ্রী-পিস, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,০৭,২০০/-(দুই লক্ষ সাত হাজার দুইশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

প্রকাশিত : ১১:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫