ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিজের পুরনো ক্লাবেই ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ার শুরুর স্বপ্ন দেখছেন ওলমো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। পেধাদার খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানতে এবং পরবর্তীতে ফুটবল কোচিং শুরু করতে নিজের সাবেক ক্লাব ডায়নামো কাজরেবকেই বেছে নেওয়ার ইচ্ছা আছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা তার এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেন। বারা জানান, ওলমোর সঙ্গে ক্রোয়েশিয়ার এক গভীর সম্পর্ক রয়েছে। এমনকি বর্তমানে বার্সেলোনায় থাকা অবস্থাতেও তিনি ঘরে নিজের নাম ও ৭ নম্বর লেখা ডায়নামো জাগরেবের জার্সি পরিধান করেন।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি মানবিক কাজেও নীরব দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ২৮ বছর বয়সী এই তারকা। আরবি লাইপজিগে খেলার সময় থেকে শুরু করে বার্সেলোনায় যোগ দেওয়ার পর পর্যন্ত, দানি ওলমো প্রতি বছর তার বাৎসরিক মোট বেতনের ২ শতাংশ ক্রোয়েশিয়ার ভুকোভার শহরে দান করে আসছেন। বিষয়টি এতদিন পর্যন্ত তিনি গোপনে রাখলেও সম্প্রতি তার এজেন্ট সর্বসমক্ষে তা প্রকাশ করেন।

সম্প্রতি জার্মানির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে তাকে নিয়ে বিভিন্ন ট্রান্সফার গুঞ্জন চাউর হলেও ওলমো আপাতত পুরোপুরি বার্সেলোনাতেই মনোযোগী। একাদশে নিজের স্থায়ী জায়গা নিশ্চিত করে চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ট্রফি জেতাই তাঁর বর্তমান প্রধান অগ্রাধিকার।

জনপ্রিয় সংবাদ

নিজের পুরনো ক্লাবেই ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ার শুরুর স্বপ্ন দেখছেন ওলমো

নিজের পুরনো ক্লাবেই ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ার শুরুর স্বপ্ন দেখছেন ওলমো

প্রকাশিত : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬