ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী সভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ জেলায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আল ফারুক ট্রাস্ট মিলনায়তন, নগুয়ায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাও নাজমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী  সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম ও কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমীর  ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিক উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাও নাজমুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল  ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ দলের প্রার্থীগণ উপস্থিত থাকবেন।

এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষে আজ ২ ফেব্রুয়ারি বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের হবে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হবে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬