ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দুমকিতে ঈগল প্রতীকে ভোট চাইলেন ডা. ওহাব মিনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী (এবি পার্টি) মেজর (অব.) ডা. আবদুল ওহাব মিনার দুমকিতে গণসংযোগ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার লেবুখালীর পায়রা পয়েন্ট এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।গণসংযোগে আমার বাংলাদেশ পার্টি, জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সকালে পায়রা পয়েন্ট চত্বর, পায়রা সেতুর টোলপ্লাজা ও লেবুখালী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। বিকেলে আঙ্গারিয়া বন্দরে নির্বাচনি অফিস উদ্বোধন এবং সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের মামলায় নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

দুমকিতে ঈগল প্রতীকে ভোট চাইলেন ডা. ওহাব মিনার

প্রকাশিত : ০৭:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬