ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে: –ড.মোশাররফ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বিএনপির  স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মাটি ও মানুষের প্রিয় দল বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে। আরেকটি দল ধর্মকে পুঁজি করে জনমনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। আমাদের ঈমান আকিদার উপর আঘাত হানছে। দেশের মানুষ পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি ছাড়া তাদের ভাওতাবাজি বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
রবিবার(১ ফেব্রুয়ারি)বিকালে ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সংগঠনের আয়োজনে  তুজারভাঙ্গা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে এবং নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি বলেন আমি বিএনপির সময়ে মন্ত্রী থাকাকালীন অবস্থায় এই এলাকা প্রচুরসংখ্যক আভ্যন্তরীণ পাঁকা সড়ক, সংযোগ ব্রীজ-কালভার্ট নির্মাণ করেছি। এইসব সড়ক ভেঙে,ধ্বসে গিয়ে এখন বেহাল অবস্থা। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে রয়েছে।
সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর হোসেনের সঞ্চালনায় ও বিএনপি’র ৪ নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা হাজির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন,সাবেক উপজেলা বিএনপি সভাপতি এ কে এম সামচ্ছুল হক,পৌর বিএনপি আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,সিনিয়র যগ্ম আহবায়ক পিটার চৌধুরী,যুগ্ম আহবায়ক মোস্তাক সরকার,সদস্য সচিব কাউছার আলম সরকার,উপজেলা  বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার,সাবেক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া,ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার,,পৌর  ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল, প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে: –ড.মোশাররফ হোসেন

প্রকাশিত : ১১:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬