ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বামনার ডৌয়াতলায় ইয়াবাসহ আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার বামনা উপজেলার ডৌয়াতলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনা নৌবাহিনীর নেতৃত্বে  উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল (২২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা ও নগদ ১ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
সাইফুল বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সহিদ আকন। আটককৃত মাদক কারবারিকে বামনা থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক আদালতে পাঠানো হবে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন

বামনার ডৌয়াতলায় ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ১২:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬