ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

সুইডেনের ওরেব্রো শহরে একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পাঁচজন আহত হয়েছে জানা গেলেও ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্তও করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ। হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবার মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।

পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পূর্ণিমা চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০

প্রকাশিত : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫