ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদের দোসরদের দমনে সরকারের কঠোর অবস্থান জরুরি : আবদুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, যারা অগ্নিসংযোগ, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। যারা মানুষের বুক খালি করেছে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর আইডিবি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালকদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী হত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ১৭ বছর ধরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন। আন্দোলন করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। রিকশাশ্রমিকেরাও জীবিকার ঝুঁকি নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির পাশে ছিলেন। আন্দোলনের সময় তাদের সংগঠনের কয়েকজনকে হত্যা করা হলেও তারা রাজপথ ছাড়েননি।

তিনি বলেন, যখন আমাদের অনেকেই রাজপথে নামতে ভয় পেয়েছেন, তখন আপনারা রিকশা নিয়ে বিভিন্ন রাস্তায় আন্দোলনের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়েছেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আবদুস সালাম বলেন, ১৭ বছরের লুটপাটের ক্ষতি দুই-চার বা পাঁচ-ছয় মাসে পরিবর্তন করা সম্ভব নয়। বিদ্যুৎ, গ্যাস ও ব্যাংক খাতের সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় অর্থনীতিতে আরও চাপ তৈরি হয়েছে।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে অভিযোগ করে আবদুস সালাম বলেন, পরাজিত ফ্যাসিবাদ বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও, গাড়িতে আগুন দেওয়া ও মানুষকে হত্যার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকে আতঙ্কিত হয়েছেন। তবে হত্যা, জুলুম ও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে কেউ মানুষের মন জয় করতে পারেনি।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক পার্থক্য তুলে ধরে তিনি বলেন, বিএনপির ওপর অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে রূপ নেয়নি; বরং প্রকাশ্যে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। দেশের দুঃসময়ে বিএনপি সব সময় মানুষের পাশে ছিল।

রিকশাচালক ও মালিকদের আবেদন করে লাইসেন্স নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হবে। কাউকে বঞ্চিত করা সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নয়, তবে সবাইকে নিয়মের মধ্যে থেকে রিকশা চালাতে হবে।

রাজধানীর হকারদের বিষয়েও তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তবে হকারদের উচ্ছেদ করলেই হবে না, তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে রিকশাচালক, হকারসহ নগরবাসীকে সহযোগিতা করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্র সব সময় থাকবে। তবে সবাই এক থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করা দলের নেতাকর্মীসহ সবার দায়িত্ব।

রিকশা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক আশফাকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাফুজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, রিকশা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক আরিফুল রহমান তুষারসহ বিভিন্ন এলাকা থেকে আসা রিকশা চালকরা।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের দোসরদের দমনে সরকারের কঠোর অবস্থান জরুরি : আবদুস সালাম

ফ্যাসিবাদের দোসরদের দমনে সরকারের কঠোর অবস্থান জরুরি : আবদুস সালাম

প্রকাশিত : ০৯:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬