ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ভূমিকম্পের কেন্দ্রস্থল সাতক্ষীরা: ভোরে কলারোয়ায় ৪.১ মাত্রার কম্পন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: মৃদুভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প। ভোরে হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি।
সাতক্ষীরা জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন।
জনপ্রিয় সংবাদ

কেডিএস গ্রুপের চেয়ারম্যান ‘অর্থ আত্মসাৎ’ মামলায় আদালত থেকে কারাগারে

ভূমিকম্পের কেন্দ্রস্থল সাতক্ষীরা: ভোরে কলারোয়ায় ৪.১ মাত্রার কম্পন

প্রকাশিত : ০৫:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬