ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘ইলেকশান ইঞ্জিনিয়ারং এর শংকা’ প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান এ্যানীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শংকা ও নির্বাচনকালীন বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরের বশির ভিলাস্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে এ্যানি অভিযোগ করেন, এবারের নির্বাচনে ভোট কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর চেষ্টা চলছে। তিনি জানান, জাল ভোটের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার এক জামায়াত সমর্থকের কাছ থেকে অবৈধ সিল উদ্ধারের ঘটনায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় সাংবাদিকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ভোটার তালিকায় একাধিক ভুল রয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য জোর তাগিদ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

‘ইলেকশান ইঞ্জিনিয়ারং এর শংকা’ প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান এ্যানীর

প্রকাশিত : ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬