ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার অন্যতম প্রধান আসামি তিনি। কিন্তু সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়িতে নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরো জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহেদুল আলমের মেজো ভাই।

জনপ্রিয় সংবাদ

এনসিপির নিন্দা হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায়

ঢাকায় আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬