ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন গুরবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য সরাসরি চুক্তিতে রহমানউল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। এর মাত্র দুদিনের মাথায় পিএসএল না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফগানিস্তানের এই ওপেনার।

ইতোমধ্যেই এই আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন গুরবাজ। আজ ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় গুরবাজ নিশ্চিত করেছেন পিএসএলে খেলছেন না তিনি।

ভিডিও বার্তায় গুরবাজ বলেন, ‘আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের বড় একটি অংশের কাজ এখনো অসম্পূর্ণ।’

‘সফল একটি বিশ্বকাপ অভিযান শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।’

জানা গেছে গুরবাজ ছাড়াও আরো বেশ কয়েকজন আফগান ক্রিকেটার এই পথে হাঁটতে পারেন। এর মধ্যে নাভিন উল হক, মুজিব উর রহমানদের মতো তারকা ক্রিকেটাররা আছেন।

পায়রা সেতুতে ঘুষ বিনিময়ে অতিরিক্ত ওজনের ট্রাক ছাড়ায় টোলকর্মী চাকুরিচ্যুত

পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন গুরবাজ

প্রকাশিত : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬