ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দুমকিতে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খড়ের গাদাটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের উত্তর পাংগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল মুন্সি ঐ গ্রামের বজলু মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে তাপস নামে স্থানীয় এক ব্যক্তি সাইফুল মুন্সির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও কৃষকের পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে তাঁরা মোটর দিয়ে পানি ছিটিয়ে এবং স্থানীয়ভাবে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় খড়ের গাদাটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে কে বা কারা কী কারণে খড়ের গাদায় আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কৃষক সাইফুল মুন্সি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন

দুমকিতে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১২:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬