ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খাতা দেখার পারিশ্রমিক বাবদ পরীক্ষকদের পৌনে ৪ কোটি টাকা দেওয়া হচ্ছে।

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার খাতা বা উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক হিসেবে প্রায় পৌনে চার কোটি টাকা পাচ্ছেন পরীক্ষকরা। এরই মধ্যে চেক ইস্যু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (২ নভেম্বর) বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের পারিশ্রমিক বাবদ ৩ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ১৮৮ টাকার ৮টি চেক ইস্যু করা হয়েছে। এসব চেকের অর্থ সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের নিজ নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে স্থানান্তর করতে সোনালী ব্যাংক পিএলসির আগারগাঁও শাখার ব্যবস্থাপককে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বোর্ড। এ ক্ষেত্রে প্রযোজ্য ব্যাংক চার্জ প্রাপকদের পাওনা টাকা থেকে কেটে নেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেসব ব্যাংক হিসাব নম্বরে গরমিল বা ভুলত্রুটি থাকবে, সেসব হিসাবের জন্য বরাদ্দ করা অর্থ বোর্ডের সান্ড্রি হিসাব নম্বর ৪৪৪০৪৩৬০০০৪৮৩-তে জমা থাকবে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশসহ যৌক্তিক আবেদন করলে এবং সংশোধিত তালিকা পাঠানো হলে ওই হিসাব থেকে অর্থ পাঠানো যাবে।

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে অশোভন বা আপত্তিকর পোস্ট দিলে শাস্তির মুখে পড়বেন মাদরাসা শিক্ষকরা

খাতা দেখার পারিশ্রমিক বাবদ পরীক্ষকদের পৌনে ৪ কোটি টাকা দেওয়া হচ্ছে।

প্রকাশিত : ১২:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬