ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

গ্লোবাল লিগ শুরুর সময় জানা গেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

প্রথম দুই আসরের পর চলতি বছরও মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। ইতোমধ্যেই টুর্নামেন্টটির তৃতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজকরা।

এবারের জিএসএলের পর্দা উঠবে আগামী ২৩ জুলাই, ফাইনাল হবে ১ আগস্ট। আগের মতোই পাঁচ দল নিয়ে গায়ানায় অনুষ্ঠিত হবে এই আসর। অংশ গ্রহণের ক্ষেত্রেও থালছে একই নিয়ম। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলো এখানে খেলবে।

এবারের আসরের জন্য মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। ২০২৪ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াভিত্তিক এক ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে তারা। মূলত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় সেবার সুযোগ পায় রংপুর।

দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হিসেবে আমন্ত্রণ পায় রংপুর। সেবারও ফাইনাল পর্যন্ত পৌঁছায় তারা। তবে শিরোপা জয়ের লড়াইয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে রানার্সআপ হয়েই শেষ করতে হয় তাদের অভিযান।

এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। সবকিছু ঠিক থাকলে তৃতীয় আসরে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জিমি নিশাম ও কেইন উইলিয়ামসনর মতো ক্রিকেটারদের।

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক

গ্লোবাল লিগ শুরুর সময় জানা গেল

প্রকাশিত : ০৮:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬