ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় এক তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে ভেসে আসা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা হতে পারেন। সমুদ্রপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জনপ্রিয় সংবাদ

রোজা-ঈদে বন্ধ ২৬ দিন,প্রাথমিকে বছরে ৬৭ দিন ছুটি

টেকনাফে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬