দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম(৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার ঘরে আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে।

বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন বিধবা শেফালী বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
তবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্হানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছেন।

ডেস্ক রিপোর্ট 






















