ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদাবাজি রাষ্ট্রীয় মদদে বৈধতার চক্রান্ত চলছে : আহমদ আবদুল কাইয়ুম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজি বৈধতার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দলের পুরানা পল্টনের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় এ মন্তব্য করেন তিনি।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বশীলতা বহির্ভূত উল্লেখ করে আহমদ আবদুল কাইয়ুম বলেন, সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সতর্কতার সঙ্গে কথা বলা উচিত।

জরুরি বৈঠকে রমজান মাসজুড়ে ইসলামী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। নগরের বিভিন্ন স্পটে খাবার বিতরণ, সেহরি বিতরণ, পথশিশুদের সঙ্গে ইফতার, বদরী সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল, থানায় থানায় তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয়।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ নগর দায়িত্বশীলরা।

জনপ্রিয় সংবাদ

বাউফলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

চাঁদাবাজি রাষ্ট্রীয় মদদে বৈধতার চক্রান্ত চলছে : আহমদ আবদুল কাইয়ুম

প্রকাশিত : ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬